নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৫, ৩ মে ২০২১
চলতি মাসে দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
গেল এপ্রিল মাসে দেশজুড়ে ছিল গরমের প্রকোপ। সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সে মাসে। মাসটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ৭৯ শতাংশ। এদিকে চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে আকস্মিক বন্যা এবং কালবৈশাখীও হতে পারে।
রোববার মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মে মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া মে মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্য জায়গায় পাঁচ থেকে সাতদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে।
পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির উপরে) এবং সারাদেশে ১ থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি বা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মে মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























