ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১২, ২ মে ২০২১
আপডেট: ২৩:২৭, ২ মে ২০২১

রাজধানীতে কালবৈশাখী ঝড়

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েকদিনের তাপপ্রবাহের পর রাজধানীতে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। রোববার রাত ১০ টা ৫ মিনিটে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও শুরু হয়।

এর আগে রোববার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপলগঞ্জ, মাইজদীকোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থান থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়