ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৩ মে ২০২১
আপডেট: ১৩:৩০, ৩ মে ২০২১

মাদারীপুরে দুই নৌযানের সংঘর্ষে নিহত ২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা গেছেন ২৬ জন। ঘটনাস্থল থেকে মাত্র ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

সোমবার (০৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও নৌ–পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহায়তা করছেন।

শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। 

এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পুরান কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন বোটে ছিল তা জানা যায়নি। ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়