ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ৩ মে ২০২১
আপডেট: ১৬:৪৩, ৩ মে ২০২১

দেশে করোনায় মারা গেলেন আরও ৬৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৬৫ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৭৩৯ জনকে।

সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩১ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৮৩৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ১৬২ জনে।  

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়