নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৪, ৩ মে ২০২১
কাদের মির্জার `খুন হওয়ার` আশঙ্কা
গত কয়েক মাস ধরে বরাবরই আলোচনা সমালোচনায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এবার খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সোমবার (৩ মে) ২টা ৩৩ মিনিটের দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন কাদের মির্জা।
ওই স্ট্যাটাসে তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেন, নোয়াখালী- ৪ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী তাকে (কাদের মির্জা) ও তার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে।
তিনি লিখেছেন, একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আমি ও আমার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। ইতিমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩টি একে ৪৭ ক্রয় করা হয়েছে। আমি সত্যের পথে আছি থাকবো, সাহস করে সত্য কথা বলে যাবো। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।
'চট্রগ্রামের সাবেক মেয়র আজম নাছিরের মাধ্যমে একরামুল করিম চৌধুরী ৩টি একে ৪৭ সেভেনের অর্ডার দেন। পরে ফেনীর মেয়র স্বপন মিয়াজীর মাধ্যমে অস্ত্রগুলো বসুরহাটের ৫জন নেতার কাছে পৌঁছানো হয় তাকে এবং তার ছেলেকে হত্যার জন্য।'
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জার এমন অভিযোগগুলো হচ্ছে পূর্ব পরিকল্পিত মিথ্যাচার। তার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কাদের মির্জা পৌরসভার গাড়িতে সন্ত্রাসী নিয়ে মহড়া দেয়। সে নিজে পৌরভবনে অস্ত্রধারীদেরকে সাথে নিয়ে দীর্ঘ এক মাসের ওপরে পৌরসভায় বসবাস করছে। সে আবারও কোন হত্যাকান্ড ঘটানোর পায়তারা চালাচ্ছে। বরং তারই অংশ হিসেবে আগে থেকেই কৌশলে এসব মিথ্যা অভিযোগ করছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























