ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ৪ মে ২০২১
আপডেট: ২২:০৭, ৪ মে ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেলেন দেশের প্রথম নারী ডা. নাজনীন

ডা. নাজনীন আনোয়ার

ডা. নাজনীন আনোয়ার

দেশের প্রথম নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিযুক্ত হয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজনীন আনোয়ার। তিনি সংস্থাটির মালদ্বীপ প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

গত ৮ এপ্রিল ডা. নাজনীন আনোয়ারকে মালদ্বীপে ডব্লিউএইচও’র প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

জনস্বাস্থ্যে স্নাতোকোত্তর ডিগ্রি ও জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রশংসা সনদ ছাড়াও ডা. নাজনীন আনোয়ারের জনস্বাস্থ্যে ৩৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। 

অভিজ্ঞতার মধ্যে রয়েছে- মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্য নীতি, পরিকল্পনা এবং সক্ষমতা বিকাশ, অসংক্রামক রোগ, পুষ্টি, ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ, অক্ষমতা প্রতিরোধ, স্বাস্থ্য গবেষণা এবং উন্নয়ন প্রভৃতি। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক অফিস, বাংলাদেশে ডব্লিউএইচও’র কান্ট্রি অফিস এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সফলতার সঙ্গে কাজ করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়