নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৩, ৪ মে ২০২১
চাপের মুখে হেফাজত: আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নেতারা
আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় গেছেন।
মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটের দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হেফাজতের নেতাদের ঢুকতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মন্ত্রীর বাসাতেই রয়েছেন। সেখানে তারা মন্ত্রীর সঙ্গে একান্তে কথাবার্তা বলবেন বলে জানা গেছে।
হেফাজতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তিনি সদ্যবিলুপ্ত কমিটির মহাসচিব এবং পরবর্তী সময়ে গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তার নেতৃত্বে গত ২৯ এপ্রিলও হেফাজতের কয়েকজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এর আগে গত রবিবার রাতে আল্লামা শফীপন্থী হিসেবে পরিচিত হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎ করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় ডাকা কর্মসূচিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সারাদেশে মারা যায় প্রায় ১৫ জন। এই ঘটনায় সারাদেশে হেফাজতে ইসলামের অর্ধশতাধিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মুখে থাকা কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটির কমিটি গত ২৫ এপ্রিল বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























