নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৭, ৫ মে ২০২১
আধাঘণ্টায় শেয়ারবাজারে লেনদেন ৩৭১ কোটি টাকা
সূচকের উত্থানে মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন শুরুর পর থেকে প্রথম আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩৭১ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩১ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৭১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৩টির। কমেছে ৮২টির। অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ারের দর।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। চতুর্থ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টির। কমছে ৪৪টির। আর ১৯টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























