নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২০, ৫ মে ২০২১
যেসব শর্তে বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন
গণপরিবহন। ফাইল ছবি
চলমান বিধিনিষেধের মধ্যে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হচ্ছে। তবে শুধুমাত্র জেলার ভেতরে। এসময় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।
বুধবার (৫ মে) লকডাউন মেয়াদ বাড়িয়ে জারিকৃত প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে।....বিস্তারিত
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শুধু একই জেলার মধ্যে গণপরিবহন চলবে। যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ থাকবে। নতুন এই বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
তবে গণপরিবহন চালুর ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। সেগুলো হলো-
১. সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না।
২. বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে।
৩. যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে।
এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে গণপরিবহন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সেদিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শহরের মধ্যে গাড়ি খুলে দেয়া হবে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করা যাবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।....বিস্তারিত
লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট খোলা থাকলেও গণপরিবহন চলাচলে অনুমতি দেয়া হয় নি। তবে আগামীকাল থেকে শুধু জেলার ভেতরে গণপরিবহন চলবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























