ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ৫ মে ২০২১
আপডেট: ০১:১১, ৬ মে ২০২১

এক মাস ৫ দিনের মধ্যে দেশে সর্বনিম্ন মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৫০ জন। তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৮ জন। যা গত এক মাস ৫ দিনের মধ্যে দেশে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ২ এপ্রিল ৫০ জন মারা গিয়েছিলেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৭৪২ জনকে।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৭৫৫ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৮৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৪৩৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জনে।  

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫০ জনের মধ্যে শূন্য থেকে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়