ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫, ৫ মে ২০২১
আপডেট: ১৮:০৭, ৫ মে ২০২১

বৃহস্পতিবার থেকে ব্যাংক লেনদেন চলবে ১০টা-২টা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে বৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন ব্যাংকিং কার্যক্রম চলত সকাল ১০টা থেকে দুপুর ১টা।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যাতে বলা হয়েছে, ৬মে থেকে ১৬মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ছাড়া ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানিবাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবস্থিত ব্যাংক শাখা ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়