ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ৫ মে ২০২১
আপডেট: ০১:০৯, ৬ মে ২০২১

দেশে করোনা টিকার নিবন্ধন বন্ধ ঘোষণা

করোনা টিকাদান কর্মসূচি

করোনা টিকাদান কর্মসূচি

করোনাভাইরাস প্রতিরোধে টিকার নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। কিছুদিন আগে টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়েছিল। তবে দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার (৫ মে) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। আপনারা জানেন, টিকার চালান চুক্তি মোতাবেক আমাদের হাতে এসে পৌঁছায়নি। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেয়া শেষ করতে চাই আমরা।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর নিবন্ধন বন্ধ থাকবে। তিনি বলেছেন, নতুন করে প্রথম ডোজের টিকা দেয়া যখন শুরু হবে, সে সময় আবার নিবন্ধন চালু করা হবে।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে দেশে বন্ধ রয়েছে করোনা টিকার প্রথম ডোজের প্রয়োগ। মূলত দেশে টিকার জোগানে ঘাটতি থাকায় এই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় সরকার।

মঙ্গলবার (৪ মে) পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধনকারীর মোট সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৮৩৬ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯২৩ জন।

এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে পুরুষ ২০ লাখ ৮ হাজার ৭৬১ ও নারী ১০ লাখ ৯৭ হাজার ৯৪৮ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়