ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ৫ মে ২০২১
আপডেট: ০০:২৯, ৬ মে ২০২১

দেশের ১৬ অঞ্চলে আঘাত হানতে পারে কালবৈশাখী

দেশের ১৬টি অঞ্চলে আঘাত হানতে পারে কালবৈশাখী। বুধবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

এছাড়া বুধবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়