নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১, ৬ মে ২০২১
আপডেট: ১১:৪৫, ৬ মে ২০২১
আপডেট: ১১:৪৫, ৬ মে ২০২১
২২ দিন পর চালু হয়েছে গণপরিবহন
করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধ করতে দেশে ছিলো কঠোর লকডাউন। কয়েক দফায় বর্ধিত করা এই লকডাউনে বন্ধ ছিলো গণপরিবহন। এবার গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলে ২২ দিন পর সড়কে দেখা যাচ্ছে বাস।
বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা বাস। ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।
গত ১৪ এপ্রিল থেকে দেশে বন্ধ রয়েছে গণপরিবহণ। গণপরিবহন চালু হলেও চলাচলের ক্ষেত্রে পাঁচটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেগুলো হলো-
- আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখা,
- কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০ শতাংশ) বেশি যাত্রী বহন না করা,
- সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় না করা,
- ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করা,
- পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























