ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ৬ মে ২০২১
আপডেট: ১২:৫২, ৬ মে ২০২১

বাংলাদেশিদের মালয়েশিয়া প্রবেশে মানা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার। একই নিষেধাজ্ঞা প্রতিবেশি ৩ দেশ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার জন্যও দেওয়া হয়েছে। এর আগে শুধু  ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো দেশটিতে। 

বুধবার (০৫ মে) দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর নতুন করে এই চারটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব জানান, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস ও বিজনেস পাস হোল্ডার পাসধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই চার দেশের নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হবে না।

ইসমাইল সাবরি জানান, সরকার অন্যান্য দেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যক্তির শরীরে ভারতের তৈরি করোনার ভ্যারিয়েন্ট শনাক্তের পর প্রথম ভারতের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়