নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০১, ৬ মে ২০২১
মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি
টানা তৃতীয়বারের মতো পশ্চিমববঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ মে) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন।
তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ভারতের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। যদিও গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে জিততে পারেননি মমতা। তবে পরাজিত হলেও সংবিধান অনুযায়ী তার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আছে।
পরে বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। শপথ নিয়ে মমতা বলেন, তাঁর সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























