ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ৬ মে ২০২১
আপডেট: ১৬:৫৩, ৬ মে ২০২১

দেশে করোনায় দৈনিক মৃত্যু নামল ৫০ এর নিচে

দেশেব করোনায় দৈনিক মৃত্যু ৫০ এর নিচে নেমে এসেছে।  গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৪১ জন।

এর আগে গত ৩০ মার্চ ৪৫ জনের মৃত্যু দেখেছিল বাংলাদেশ। সেদিনের পর মৃতের সংখ্যা বাড়তে শুরু করে।

এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৮২২ জনকে।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৭৯৬ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনে।  

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৬৯৮ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২ হাজার ১৬৩ জনে।  

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়