নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৫, ৬ মে ২০২১
ভারতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
করোনায় বিপর্যস্ত ভারত চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে বেশ কিছু সরঞ্জাম ভারতে পাঠানো হয়েছে।
বাংলাদেশের পাঠানো চিকিৎসা সরঞ্জামের মধ্যে প্রায় ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন ও মুখে গ্রহণের ওষুধ, ৩০ হাজার পিস পিপিই, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে।
কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ভারতে চিকিৎসা সরঞ্জাম যাবে এ সংক্রান্ত একটি মেইল তিনি সকালে পেয়েছেন। চালানটি বেনাপোল বন্দরে পৌঁছানো মাত্র কাগজপত্রের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সরঞ্জামগুলো যেন দ্রুত ভারতে পৌঁছাতে পারে এজন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠাতে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম জানান, বাংলাদেশ সরকারের সহায়তার এসব চিকিৎসা সরঞ্জাম বিকেল ৪টায় ভারতে প্রবেশ করেছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশারের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন।
এর আগে গত ২৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ভারতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগণের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।....বিস্তারিত
মহামারীর এমন দুঃসময়ে এমন প্রস্তাবে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত একসঙ্গে এই ভাইরাস মোকাবিলা করবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























