নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০২, ৬ মে ২০২১
ফিঙ্গারপ্রিন্ট-স্বাক্ষর ছাড়াই দুই-একদিনের মধ্যে খালেদা জিয়ার নতুন পাসপোর্ট
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তবে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ চলে যাওয়ায়, দুই-একদিনের মধ্যে তার পাসপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।
পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। তবে অসুস্থ খালেদা জিয়ার জন্য সেই শর্তও শিথিল করা হয়েছে। তাকে বিনা ফিঙ্গার প্রিন্ট ও স্বাক্ষরে নতুন পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিএনপি জানায়, খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে যায়। তাই তার নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হয়। আর এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে অল্প সময়ের মধ্যে তার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজই নেয়া হবে না। তবে খুব দ্রুত এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (৬ মে) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি। তবে দ্রুত সময়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘সময় শেষ হয়ে যাওয়ায়’ বৃহস্পতিবার আর সে প্রক্রিয়া সম্পন্ন হবে না বলেও জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন নিয়ে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আবেদনটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত উদার। আমরা পজিটিভলি এই ব্যাপার দেখব। কালকের মধ্যে আইন মন্ত্রণালয়ে এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























