নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৫, ৭ মে ২০২১
পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠির উত্তরে মমতার ধন্যবাদ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অভিনন্দন জানিয়ে লেখা চিঠির প্রতিউত্তরে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে এ ধন্যবাদ জানান।
শুক্রবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে লেখা চিঠিতে মমতা পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দেন। মমতা লিখেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
পশ্চিমবঙ্গকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা ব্যানার্জী বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মমতার দল তৃণমূল। এ উপলক্ষে গত ৫ মে মমতাকে অভিনন্দন জানিয়ে আন্তরিকভাবে তাকে এক পত্র পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























