ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ৭ মে ২০২১
আপডেট: ১৬:২৩, ৭ মে ২০২১

অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ মে) শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, সংগীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টায় মারা যান অনুপ ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা যায়, বৃহস্পতিবার হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনুপ ভট্টাচার্য। পরে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য।

মিতালী মুখার্জির কণ্ঠে ‌‘সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও ছিলেন তিনি। দারুণ গাইতেন রবীন্দ্রসংগীত। অনুপ ভট্টাচার্য রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়