নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৭, ৭ মে ২০২১
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুসারে একদিনে আরও ৩৭ জন এই ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার মারা গিয়েছিলেন ৪১ জন।
একই সময়ে ১৭ হাজার ১৩ টি নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৬৮২ জনকে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ।
বৃহস্পতিবার শনাক্ত করা হয়েছিল ১ হাজার ৮২২ জনকে। এদিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৮৩৩ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনে।
শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ১৭৮ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪ হাজার ৩৪১ জনে।
মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১, বরিশাল ১, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১৪ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন একজন। বাকিরা হাসপাতালে।
উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























