ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৭ মে ২০২১
আপডেট: ১৮:১৩, ৭ মে ২০২১

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং সন্ধ্যায়

খালেদা জিয়া

খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আজ সন্ধ্যায় ব্রিফিং করবেন তার চিকিৎসক দলের সদস্যরা।

শুক্রবার (৭ মে) সন্ধ্যায় ইফতারের পর হাসপাতাল গেটে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় দলের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফিং করা হবে। গত ৪ মে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সর্বশেষ গণমাধ্যমে কথা বলেন চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যায় ইফতারের পরে হাসপাতালের সামনে মেডিকেল টিমের সদস্যরা চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কথা বলবেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত 

পরে বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়