নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫১, ৭ মে ২০২১
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
খালেদা জিয়া
সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৭ মে) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অধ্যাপক ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তারা দেখেছেন গতকাল তার যে অবস্থা ছিল আজও তেমন আছে। সেই অনুযায়ী চিকিৎসা চলছে। সরকারের অনুমতি পেলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে।’
খালেদা জিয়া এই মুহূর্তে বিমানে চড়ে বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থায় আছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি পাওয়ার পর এ নিয়ে ভাবা হবে।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত
সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত
২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত
পরে বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























