নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:১৩, ৮ মে ২০২১
দিনে বন্ধ থাকবে ফেরি, রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপার
ঈদে বাড়ি যেতে চায় সবাই, ফেরিতে গাদাগাদি ভিড়। নেই কোনও স্বাস্থ্যবিধি বা শারীরিক দূরত্বও। সংগৃহীত ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য চলবে ফেরি।
শুক্রবার (৮ মে) রাতে সরকারি নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।
এর আগের দুই দিনের চিত্রে দেখা যায়, ঈদে গণপরিবহন বন্ধ থাকায় গাদাগাদি করে মানুষ ফেরিতে পার হচ্ছেন। শুক্রবার ছুটির দিন এ প্রবণতা বহুগুণে বেড়ে যায়। দিনভর হাজার হাজার মানুষ গাদগাদি করে ফেরি পার হয়। এমন অবস্থায় নেই কোনও স্বাস্থ্যবিধি।
শুক্রবার রাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (আজ) সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছে মানুষ। শুক্রবার ভোরে নৌ-রুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। পরে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায়।
এর আগে শুক্রবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ সময় তিনি দেশের মানুষকে ভিড়ের মধ্যে দোকানপাট ও শপিংমলে না যাওয়ার জন্য আহ্বান জানান। এভাবে চলতে থাকলে পরে রোগী হাসপাতালেও জায়গা হবেনা বলে সতর্ক করেন তিনি।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























