নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০৫, ৮ মে ২০২১
মৌলভীবাজারসহ পাঁচ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস
বন্যা। ফাইল ছবি
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোয় ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোয় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শনিবার (৮ মে) বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের যাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সময়ে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও ব্রহ্মপুত্র অববাহিকার উজানে ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীগুলোয় পানি বৃদ্ধি পেতে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























