ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ৮ মে ২০২১
আপডেট: ২০:২৭, ৮ মে ২০২১

ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন

বাংলাদেশে ভারতীয় করোনাভাইরাসের ভেরিয়েন্ট (ধরন) পাওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দুই দেশের মধ্যে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই শনিবার (৮ মে) দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই অবস্থায় বিকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

সচিব জানান, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যে নাগরিকেরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, শুধু তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন।

ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

সম্প্রতি ভারতে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়। যা স্বাভাবিক করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রমণপ্রবণ। ইতিমধ্যে ভারতের অবস্থা করুণ আকার ধারণ করেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়