ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৮ মে ২০২১
আপডেট: ২১:২৪, ৮ মে ২০২১

৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, পাবনা, রাজশাহী, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই রকম ঝড় সিলেট অঞ্চলেও বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে  দিন ও রাতের তাপমাত্রা। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে। এছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা আকারে ওঠে যেতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়