নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৪, ৯ মে ২০২১
লন্ডনে ছেলের কাছে যেতে চান না খালেদা!
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার জন্য ইতোমধ্যে করা হয়েছে আবেদন। এ বিষয়ে সরকারের মতামত আজ জানা যাবে।
পরিবার ও দলের পক্ষ থেকে চলছে লন্ডনে ছেলের কাছে যাওয়ার প্রস্তুতি। কিন্তু খালেদা লন্ডনে যেতে চান না। ছেলে তারেক রহমানের উপর রাগ-ক্ষোভ রয়েছে তার। এমনটাই জানা গেছে খালেদার পারিবারিক সূত্রে।
সূত্র বলছে, পারিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে খালেদা বলেছেন, তারেক রহমানের কারণে আজ আমার এ অবস্থা। আমার দল বিএনপিকে নিয়ে মানুষ হাসাহাসি করে। তার ‘হাওয়া ভবন’ আর ‘দুর্নীতি’র কারণেই দলের ভেতর এত ভাঙন বলে অভিমত খালেদার।
সূত্রে আরো জানা যায়, নিজের মা’কে দেখতে না আসায়, ছেলে তারেক রহমানের ওপর রাগ রয়েছে খালেদা। নিজের ভাই কোকোর মৃত্যুর সময়ও তারেক আসেনি জেল খাটার ভয়ে।
খুব দুঃখ করে খালেদা বলেছেন, আমি আমার শেষ জীবনে রাজনীতির জন্য, দলের জন্য জেল খাটি আর আমার সুস্থ-সামর্থ্য ছেলে আয়েশি জীবনযাপন করছে।
বিএনপির লন্ডনের নেতারা বলছেন, খালেদা জিয়া লন্ডনে তার পুত্র তারেক রহমানের পরিবারের সঙ্গে থাকতে ও সেখানেই চিকিৎসা নিতে পছন্দ করছেন না। কিন্তু পরিবার ও দলের সিনিয়র নেতাদের পছন্দ লন্ডন।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে লন্ডনে আসলে ১৪ দিনের আবাসিক কোয়ারেন্টাইনের নিয়ম চালু থাকায় আপাতত তৃতীয় কোনো দেশে চেকআপ করাতে পারেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























