ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৯ মে ২০২১
আপডেট: ১৫:৩৯, ৯ মে ২০২১

আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সব বিভাগে

আজ দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

রোববার (৯ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই সকল তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মুহম্মদ নুরুল করিম বলেন, প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হবে। তবে এ সময়ে বৃষ্টির সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার এর বেশি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৩৭ মিলিলিটার। এছাড়া হাতিয়া, বগুড়া, বদলগাছী ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়