ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ১০ মে ২০২১
আপডেট: ১৩:৪৮, ১০ মে ২০২১

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

আগামী ১৩ বা ১৪ মে উদযাপিত হতে চলেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদফতর বলছে, দেশে এখন যেমন ঝড়বৃষ্টি হচ্ছে, ঈদের দিন তার চেয়ে একটু বেশি ঝড়বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও থাকতে পারে স্বাভাবিক।

ঈদের দিনের আবহাওয়ার বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতি অথবা শুক্রবার দেশে ঈদুল ফিতর হতে পারে। দেশে এখন যা বৃষ্টিপাত আছে, ওই সময় আরও একটু বাড়তে পারে। ১৫ মে’র পর থেকে দেশে বৃষ্টিপাত কমতে পারে।’

তিনি আরও বলেন, ‘দেশে বিছিন্নভাবে কিছু এলাকায় তাপমাত্রা একটু বাড়তি আছে। এটাকে তাপদাহ বলছি না, মানে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। ঈদের দিনও এ রকমই থাকতে পারে। মানে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে ঈদের দিন।’

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিনে এই বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, রোববার (৯ মে) দেশের ২৯টি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে, যা দেশের চার ভাগের প্রায় তিন ভাগ। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৪৪ মিলিমিটার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়