নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৪, ১০ মে ২০২১
দেশের বাজারে ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিশ্ববাজারে দাম বাড়ায় সোমবার (১০ মে) এক জরুরি সভা করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস। যা আজ দুপুর থেকেই বর্ধিত মূল্য কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
সোমবার কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২৩৩৩ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা বিক্রি হবে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে।

এর আগে গত মার্চে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা কমানো হয়। সর্বশেষ ১০ মার্চ থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৬৯ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৭ হাজার ২১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৬ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়।
আজ সকালেও এ দামে স্বর্ণ বিক্রি হয়েছে। তবে দুপুর ১টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।
এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
সোনার দাম বাড়ানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ঈদের আগে স্বর্ণের দাম না বাড়ানোর পক্ষে ছিলাম। কিন্তু জরুরি অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়াতে হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























