নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৯, ১০ মে ২০২১
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৬
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভরত শ্রমিকের সাথে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১০ মে) সকাল ১১টায় ঘটা এ সংঘর্ষে আহতরা শ্রমিকরা হলেন- হাসান মিয়া (২৬), রাজীবুল ইসলাম (২৬), মামুন মিয়া (২৭), রবি (২১), লতিফ (১৯), ইমরান (১৯), রুবেল (২৪), রুবেল (২২), রনি (২২), এহসানুল হক (৩৫), রাজিবুল (২৬), কলি বেগম (২৪), নিজাম উদ্দিন (৩০), সমলা (২৫), ইয়াসিন (২০), হাসিনা (৪০), সাব্বির (২২), সাবিনা (২৫), রিনা বেগম (২০)।
সংঘর্ষের ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল এসপি জালাল হাওলাদার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি এস আলম, সিটিএসবি পুলিশের এসআই রুবেল, সিটিএসবি পুলিশের এসআই কামাল হোসেন, পুলিশের এসআই লিটন, কনস্টেবল এনামুল হোসেনসহ অজ্ঞাত আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল এসপি জালাল হাওলাদার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি এস আলম, সিটিএসবি পুলিশের এসআই রুবেল, সিটিএসবি পুলিশের এসআই কামাল হোসেন, পুলিশের এসআই লিটন, কনস্টেবল এনামুল হোসেনসহ অজ্ঞাত আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জালাল হাওলাদার জানান, শ্রমিকরা সরকারি নির্দেশ অমান্য করে বিক্ষোভ কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করে। পুলিশকে উদ্দেশ্য করে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























