ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ১০ মে ২০২১
আপডেট: ১৬:২৮, ১০ মে ২০২১

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫১৪, মৃত্যু ৩৮

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৫১৪ জনকে।  

সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৯৭২ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫  হাজার ২৭ জনে।  

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৪৮ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ১১৫ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ২৭৭ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়