ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ১০ মে ২০২১
আপডেট: ১৭:২৯, ১০ মে ২০২১

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি

অবশেষে স্বাভাবিক হলো বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। ঈদে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন।

তিনি জানান, ‘এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক। ঘাটে আটকে পড়া কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে। তাই ঈদে ঘরমুখো যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘাটে ফেরি চলাচলে কড়াকড়ি আরোপ করায় চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি কাজে ব্যবহৃত পরিবহনের ফেরি পারাপারে অনুমতি দেয়া হয়। তারপরও ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অবশেষে নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়