ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ১০ মে ২০২১
আপডেট: ১৮:২৬, ১০ মে ২০২১

সীমান্ত এলাকায় ব্যাপক হারে করোনা টেস্টের নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সীমান্ত এলাকায় ব্যাপক হারে টেস্টের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার (১০ মে) দেশের চারটি সীমান্ত এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে ‘ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় করণীয়’ বিষয়াদি নিয়ে এক মতবিনিময় সভায় জরুরি এসব নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। 

সীমান্ত এলাকার চারটি বিভাগ— রংপুর, সিলেট, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সীমান্ত এলাকার সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী গত ১৫ দিনে সীমান্ত এলাকার কত মানুষ ভারতে যাতায়াত করেছেন, তার তালিকা জানতে চান।  বর্ডার এলাকায় ব্যাপক হারে কোভিড পরীক্ষা চালানোর নির্দেশনা দেন তিনি।

ভারতে যাতায়াতকারীদের পরিবারের সবাইকে বাধ্যতামূলকভাবে পরীক্ষার আওতায় নিয়ে আসতে এবং বর্ডার এলাকায় যেকোনো ধরনের যানবাহন যেন এক জেলা থেকে অন্য জেলায় মুভমেন্ট করতে না পারে, সেটিও নিশ্চিত করার জরুরি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সভায় খুলনার বিভাগীয় কমিশনার জানান, খুলনা বিভাগীয় এলাকায় বর্তমানে ২ হাজার ৭০০ জন ভারত যাতায়াতকারী ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ভারত থেকে বন্দর দিয়ে প্রবেশ করা ট্রাক ড্রাইভার, হেলপারদের কোনোভাবেই মুভমেন্ট করতে দেয়া হচ্ছে না। তাদেরকে কঠোরভাবে আইসোলেশন ব্যবস্থায় জোর দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দেশ থেকে ভারতে যাতায়াতকারী ড্রাইভার-হেলপারদেরকেও কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়