নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:১৮, ১১ মে ২০২১
বাংলাদেশের পথে রওনা দিয়েছে চীনের পাঁচ লাখ টিকা
নিজেদের তৈরি করোনাভাইরাসের টিকার পাঁচ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে চীন। সেই টিকা প্রস্তুতের পর ইতিমধ্যে বাংলাদেশের পথে রওনা করেছে। বুধবার নাগাদ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে।
সোমবার (১০ মে) রাতে ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য পাঁচ লাখ টিকার প্যাকেজিং শেষ করেছে।
এই টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে যাত্রা করেছে। এই টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ানও তার ভেরিফায়েড ফেসবুকে জানান, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের টিকাগুলো প্রস্তুত। বর্তমানে টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

এর আগে সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার কথা জানিয়েছিলেন। বিস্তারিত...
তিনি বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০টি দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























