ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১১ মে ২০২১
আপডেট: ১২:১৭, ১১ মে ২০২১

সূচ‌কের বড় উত্থা‌নে চলছে শেয়ারবাজারের লেনদেন

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকে প্রথম আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ২৮৯ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৭১২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়িয়ে যায় ২৮৯ কোটি ৫ লাখ ৭৩ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৮টির। কমেছে ৭৪টির। অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দ্বিতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮টির। কমেছে ৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টি কোম্পানির শেয়ারের দর।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়