ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ১১ মে ২০২১
আপডেট: ১৭:৪০, ১১ মে ২০২১

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস

আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১১ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তারা জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে রাজধানীতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল মেঘের গর্জন ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়