ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ১১ মে ২০২১
আপডেট: ১৭:২৫, ১১ মে ২০২১

করোনা মোকাবিলায় নেপালকে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ

নেপালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তায় ওষুধ, পিপিইসহ চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে করোনা সুরক্ষা সামগ্রী দেন। ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্র চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

দুই মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্মিত সার্ক কোভিড জরুরি তহবিল থেকে নেপালের জন্য বেক্সিমকো ফার্মার দ্বারা নির্মিত রেমডিসিভির ইনজেকশনের পাঁচ হাজার ডোজ টোকেন বাক্স রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করেন।

ঢাকার নেপালি দূতাবাসের আয়োজনে এই রেমডিসিভির হিমালয়ান এয়ারলাইনসে কাঠমান্ডুতে আজ পরিবহন করা হবে। এছাড়া জরুরি ড্রাগস, পিপিই এবং হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট হস্তান্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই আইটেমগুলো যথেষ্ট পরিমাণ পাঠাচ্ছে, যা শিগগিরই নেপাল দূতাবাসের দ্বারা নেপালে স্থানান্তরিত হবে। 

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন গোটা বিশ্বই গ্লোবাল ভিলেজ। প্রতিবেশী আক্রান্ত হলে আমরা বেঁচে যাব তা নয়। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। গোটা বিশ্বে টিকার সাম্য নীতি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চিকিৎসা সামগ্রী হস্তান্তরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়