ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ১১ মে ২০২১
আপডেট: ২০:২১, ১১ মে ২০২১

ঈদের পর বাড়তে পারে লকডাউন

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় চলমান লকডাউন ‘কঠোর বিধিনিষেধ’ ঈদের পর আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এটা সবাইকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এ কারণে আমাদের পরিকল্পনা আছে লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, এমনিতেই ১৬ মে পর্যন্ত দেশে কঠোর বিধিনিষেধ চলবে। সেদিনই জানানো হবে লকডাউন বাড়বে কি না। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিরির উপর।

তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে বিধিনিষেধ। যা আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। এরই মধ্যে আগামী ১৩ বা ১৪ মে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এমন পরিস্থিতি বিবেচনা করে এবারের ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। 

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে চাকরিজীবীসহ সবাইকে ঢাকায় রাখতে এবার ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। বিস্তারিত...

তিনি বলেন, ‘বর্তমান বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেয়া হচ্ছে। আমরা চাই না কেউ এখান (ঢাকা) থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থেকে যায়।

তিনি বলেন, ‘এভাবে (গ্রামে) গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই ছুটি সাজিয়েছি, ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবারও হয় অসুবিধা নেই।’

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। তাই বুধবার অফিস চলবে। বিস্তারিত ...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়