নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:১৮, ১২ মে ২০২১
শিমুলিয়ায় ঘরমুখী হাজারো মানুষের ঢল
ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরে ফেরা মানুষদের আটকানো যাচ্ছেই না। শহরে কর্মস্থলে সারা বছর কাটিয়ে ঈদ পালন করতে তারা গ্রামের বাড়িতে পরিবারের কাছে ফিরবেন যে কোনও মূল্যে। তবে করোনাকালীন এই সময়ে গ্রামে ফেরা আত্মহত্যার শামিল।
দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরো বাড়ছে। অনেকটাই জনসমুদ্রে রূপ নিয়েছে এই ভিড়।
বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, ভোর থেকেই গন্তব্যের উদ্দেশ্যে শিমুলিয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন হাজার হাজার যাত্রী। জনস্রোত সামলাতে ঘাটে বসানো হয়ছে চেকপোস্ট। দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। তারপরও মানুষের ঢল থেমে নেই।

গত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১ কিলোমিটার হেঁটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে। পরিবার পরিজন ও মালপত্র নিয়ে হেঁটে ঘাটে পৌঁছাতে হাঁপিয়ে উঠছে যাত্রীরা। ঘাটে এসে যাত্রী চাপে ফেরিতে উঠতে যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। বাংলাবাজার থেকে যখন কোন ফেরি আসছে তখনি হুমড়ি খেয়ে পড়ছে যাত্রী। যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো থেকে যানবাহন ঠিকমতো নামাতে পারছি না। ফলে যানবাহন নামিয়ে ফেরি ছাড়তে দেরি হচ্ছে।
তিনি আরো বলেন, ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। ১৩-১৪টি ফেরি চলছে। বুধবার সকাল থেকে এ ঘাটে কয়েক হাজার যাত্রী জড়ো হয়েছে। যাত্রীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের।
এর আগে গত ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঈদে ঘরে ফেরা নিয়ে সতর্ক করেছেন দেশবাসীকে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে। করোনার ভারতীয় ধরন ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়াও যে যেখানে আছেন সেখানেই ঈদ পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট (ধরন) এসেছে, যেটা আরও বেশি মারাত্মক। এতে যারা সংক্রমিত হয়, তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মারা যান। যে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























