ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ১৭ মে ২০২১
আপডেট: ১২:৩১, ১৮ মে ২০২১

সরকারি কেনাকাটায় মিতব্যয়ী ও স্বচ্ছ থাকার নির্দেশ

করোনাকালে সরকারি কেনাকাটায় সব মন্ত্রণালয় ও বিভাগকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দিয়েছে সরকার। 

সোমবার (১৭ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।

পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনাভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্যখাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে প্রেক্ষিতে সব মন্ত্রণালয়-বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সরকারি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ, পিপিআর যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মহামারির এ সময়ে কেনাকাটায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হচ্ছে। কোথাও আবার অনিয়মের ঘটনাও ঘটছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্টরা সতর্ক থাকবেন বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়