ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৯ মে ২০২১
আপডেট: ১৪:৪২, ১৯ মে ২০২১

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে বাংলাদেশে

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশেও আঘাত হানতে পারে।

বুধবার (১৯ মে) সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে ২৩ বা ২৪ মে লঘুচাপটি তৈরি হতে পারে। লঘুচাপের পরে নিম্নচাপ হতে হবে, তারপরে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘যেখানে লঘুচাপটি তৈরি হয় এবং এই সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়, তা ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করে, না হয় বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম করে। বাংলাদেশ কিংবা ভারত- ঘূর্ণিঝড়টি দুই দেশের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই আসলে বলা ঠিক হবে না, এটা কোন অঞ্চল দিয়ে অতিক্রম করবে। আবার অনেক সময় ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে।’

আরিফ হোসেন বলেন, ‘২৩ বা ২৪ মে লঘুচাপ তৈরি হওয়ার পরে সেটার গতি কেমন হবে, তার ওপর নির্ভর করবে উপকূলে কবে নাগাদ আসবে। আগে লঘুচাপ তৈরি হোক, তারপর বলবো, কবে নাগাদ এটা উপকূলে আঘাত করতে পারে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়