নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:২৯, ১৯ মে ২০২১
গণমাধ্যমকর্মীদের মান-সম্মান রক্ষায় সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মীদের মান-সম্মান রক্ষার জন্য সরকার কাজ করছে। সাংবাদিক রোজিনা ইসলাম যেন সঠিক মর্যাদা পান তা নিশ্চিত করতে স্বাস্থ্য, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সাংবাদিকদের করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারের কোনো দফতর থেকে তথ্য চাইতে হলে আবেদন করতে হয়। এজন্য প্রক্রিয়া আছে। কোনো দফতর তথ্য দিতে না চাইলে তথ্য কমিশন রয়েছে। তথ্য কমিশনে আবেদন করতে হবে। ২০১৪ সালে তথ্য কমিশন গঠনের পর থেকে এক লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদনের নিস্পত্তি হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















