আপডেট: ০৯:১৯, ৫ সেপ্টেম্বর ২০১৯
নিয়মের বাইরে কেউ চেয়ারম্যান ঘোষণা করতে পারে না: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক: রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার বিষয়ে জিএম কাদের বলেছেন, পার্টির নিয়মের বাইরে কেউ কারো চেয়ারম্যান ঘোষণা করতে পারে না। যে কেউ একজন ঘোষণা করলেই হবে না।
বৃহস্পতিবার পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুলশানের বাসভবনে আয়োজিত রওশন এরশাদের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, একটি সংবাদ সম্মেলনের খবর শুনেছি। কেউ পার্টির শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
পার্লামেন্টারি বোর্ড গঠন নিয়ে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন, সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজে থেকে সরে যেতে চাইলে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি। জাতীয় নির্বাচন ও একটি উপ-নির্বাচনে একই বোর্ড নাও হতে পারে।
এখানে আঞ্চলিকতার প্রাধান্য থাকতেই পারে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ীই আমি দায়িত্ব পালন করছি।
আইিনউজ/এসিব
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























