আপডেট: ০৯:৩১, ৫ সেপ্টেম্বর ২০১৯
এম সাইফুর রহমানের কবরে মেয়র আরিফের শ্রদ্ধা জ্ঞাপন
সিলেট: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। আজ দশম মৃত্যু বার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রয়াতের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
প্রয়াত সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এ সময় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ এম নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন প্রমুখ।
এর আগেও সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে সাইফুর রহমানের কবর জিয়ারত করতে সিলেট থেকে মৌলভীবাজার ছুটে যান আরিফুল হক চৌধুরী।
সিলেটের উন্নয়নের কর্মকাণ্ডের জন্য মৃত্যুর দশ বছর পরও আলোচিত নাম সাইফুর রহমান। অনেকেই তাকে সিলেট বিভাগের উন্নয়নের রূপকার হিসেবে অভিহিত করে থাকেন।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে তাঁর।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























