নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৩১, ২৪ মে ২০২১
দেশে নয়জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন
দেশে এখন পর্যন্ত নয়জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া সন্দেহভাজন আক্রান্ত আরও কয়েকজনের দেহ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং চলছে।
রোববার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত নয়টি পেয়েছি একেবারে নিশ্চিত। তবে এখনও জেনোম সিকোয়েন্সিং চলছে। আমরা মনে করি জেনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল হাতে আসলে সংখ্যাটি বেড়ে যাবে।
ডা. নাজমুল বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ করার ক্ষমতা অনেক বেশি। এ কারণে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে। অর্থাৎ সঠিকভাবে মাস্ক পরা, হাত জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেলা করা- এই কাজগুলো আমাদের আরও বেশি করে মেনে চলতে হবে। অন্যদের তা করার জন্য আরও বেশি করে মনে করিয়ে দিতে হবে। প্রয়োজনে আরও কঠোরভাবে পালন করতে হবে।
করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। এ ধরনকে অতি সংক্রামক বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে এখন পর্যন্ত ৪৪ টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। তারা এ ধরনটিকে চিহ্নিত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (ভিওসি) হিসেবে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















