ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩

প্রকাশিত: ১০:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৯

দ্বিতীয় সেশনে আফগান ব্যাটসম্যানদের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি আফগানিস্তান। খেলার প্রথম সেশনে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে আফগান ব্যাটসম্যানদের নিজেদের কবলে রাখলেও দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন রহমত শাহ ও আসগর আফগান।

সাবলীল ব্যাট করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে আফগানরা। চতুর্থ উইকেটে দারুণ ব্যাট করছেন রহমত শাহ ও আসগর আফগান। রহমত এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। আসগরও রয়েছেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে।

চার বিরতির আগে ৬৮ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তুলেছে আফগানিস্তান। রহমত ৯৭ ও আসগর ৪৮ রানে ব্যাট করছেন। জুটিতে এসেছে ১১৪ রান।

কিন্তু দ্বিতীয় সেশনে বাংলাদেশ ধারালো বোলিং করতে পারেনি তারা। হয়নি ভালো ফিল্ডিংও। বেশ কয়েকটি হাফচান্স অবশ্য ছিল। রানআউটের সুযোগও কাজে লাগাতে পারেনি।

আসগর আফগানের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার সাড়াও দিয়েছিলেন। কিন্তু সফল এক রিভিউতে বেঁচে যান আসগর। রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্প মিস করছিল বল। এ সময়ে ৪২ রানে ব্যাট করছিলেন এ ব্যাটসম্যান।

ফলে হতাশা বাড়ে টাইগার শিবিরে। রহমত শাহর সঙ্গে তার এর মধ্যেই ছাড়িয়েছে শতরান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়