নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৯, ১ জুন ২০২১
দেশে পৌঁছাল ফাইজারের টিকার প্রথম চালান
অবশেষে দেশে পৌঁছেছে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান। সোমবার (৩১ মে) রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।
তিনি জানান, টিকার চালান বুঝে নিতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।
এর আগে রোববার ফাইজারের টিকা দেশের আসার সময় নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়। টিকার প্রথম চালান কবে আসবে, তা নিয়ে চার দফায় অবস্থান বদলেছে স্বাস্থ্য অধিদফতরের।
ওইদিন রাতে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বলা হয় সোমবার রাত ১১টার পর টিকার চালান আসবে।
গত ২৭ মে করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।
এ নিয়ে ঔষধ প্রশাসন অধিদফতর চারটি টিকা ইমারজেন্সি ইউজ অথরাইজেশন প্রদান করেছেন। প্রথমেই অক্সফোর্ড-অ্যাস্ট্র্যাজেনেকা উদ্ভাবিত এবং সেরাম ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত টিকার অনুমোদন দেওয়া হয়। পর জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার উৎপাদিত টিকা ‘স্পুটনিক’ এর অনুমোদন দেয়। এরপর চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা অনুমোদন পায় দেশে।
উল্লেখ্য, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহে গঠিত বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। এ জোটের মাধ্যমে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থার কথা রয়েছে।
কোভ্যাক্স থেকে প্রথম পর্যায়ে এক কোটি ২৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে কোভ্যাক্স থেকে টিকা পাওয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সংকট তৈরি হওয়ায় তা পিছিয়ে যায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















